✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পঞ্চমবার আইসিসির মাসসেরা শুবমান গিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৩, | ১৩:৩৫:০৪ |

চার দিনের ব্যবধানে ব্যাট হাতে দুর্দান্ত দুটি ইনিংস খেলেছেন ভারতের শুবমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি ও অপরাজিত ডাবল সেঞ্চুরি করে এবার আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

জাতীয় দলের সতীর্থ অভিষেক শর্মা ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পেছনে ফেলে মাসসেরার পুরস্কার জিতেছেন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৩৩ রান। দুটি ম্যাচেই আট উইকেটে জয় পায় ভারত।

গত ২৭ সেপ্টেম্বর সিরিজের প্রথম ওয়ানডেতে ১০৮ বলে ১১০ রান করেন গিল। ওয়েস্ট ইন্ডিজের করা ২৯৫ রান ভারত পেরিয়ে যায় ৪১.৪ ওভারে।

এর তিন দিন পর গুয়াহাটিতে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে ৪০৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে সামনে থেকে নেতৃত্ব দেন গিল। ১৩৩ বলে ২৬টি চার ও ৮টি ছক্কায় ২২৩ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর দুর্দান্ত ইনিংসে ৩৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।

ওই ম্যাচে মাত্র ৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন গিল, যা ওয়ানডেতে ভারতের অধিনায়ক হিসেবে দ্রুততম শতকের রেকর্ড। এরপর ১১৭ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে দ্রুততম ওয়ানডে দ্বিশতকের কীর্তিও গড়েন তিনি। রান তাড়া করে জেতা ওয়ানডে ম্যাচে সফল দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়েন এই ভারতীয় ব্যাটার।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল ভারত। তবে ৩ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ায় ওয়েস্ট ইন্ডিজ।

এ নিয়ে পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন গিল। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি ও জুলাইয়ে এই পুরস্কার জিতেছিলেন তিনি। এর মধ্য দিয়ে সবচেয়ে বেশিবার আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার হওয়ার রেকর্ড আরও সমৃদ্ধ করলেন ভারতীয় এই তারকা।

পুরস্কার জিতে গিল বলেন, ‘আমার পঞ্চম আইসিসি মাসসেরা খেলোয়াড় পুরস্কার জিততে পেরে চমৎকার লাগছে। এই সম্মানের জন্য প্যানেলের প্রতি আমি কৃতজ্ঞ।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..