সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মুসলিম পুলিশদের দাড়ি কাটার নির্দেশ এবং প্রত্যাহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১১-২৫, | ১৪:২২:০৪ |

পুলিশ বাহিনীর নয়জন মুসলিম সদস্যকে দাড়ি কেটে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। ভারতের রাজস্থান রাজ্যের আলওয়ার জেলায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাজস্থান পুলিশ কর্তৃপক্ষ ওই নির্দেশ জারি করে। তবে ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে সেই নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে পুলিশ প্রশাসন।

পুলিশ প্রশাসনের ওই আদেশে বলা হয়, নয়জন পুলিশ সদস্যকে তাদের দাড়ি কাটতে নির্দেশ দেয়া হয়েছে, যাতে তাদের ‘নিরপেক্ষ’ মনে হয়।

ওই সংবাদ ছড়িয়ে পরার পর বিভিন্ন স্থানে এর প্রতিক্রিয়া শুরু হয়। তবে আদেশ প্রদানের একদিন পর শুক্রবার পুলিশ সুপার অনিল প্যারিস দেশমুখ ওই আদেশ প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে পুলিশ সুপার অনিল প্যারিস জানান, রাজ্য সরকারের একটি বিধান রয়েছে যেখানে পুলিশ প্রধান দাড়ি রাখার অনুমতি দিতে পারেন। এই বিধানের আওতায় ৩২ পুলিশ সদস্যকে অনুমতি দেওয়া হয়েছিল। আবার পরে নয়জন পুলিশ সদস্যের অনুমতি বাতিল করা হয়েছে। কারণ পুলিশ সদস্যদের কেবল নিরপেক্ষভাবে কাজ করা উচিত নয়, তাদের দেখলেও যেন নিরপেক্ষ মনে হয়।

তিনি বলেন, এটি প্রশাসনিক আদেশ ছিল যা পুলিশ সদস্যদের মানসিকভাবে দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। এ কারণে তা প্রত্যাহার করা হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস,ডেকান হেরাল্ড

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..