✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সৌদি আরবে রোজা মঙ্গলবার থেকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১২, | ১০:০২:১৮ |

সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হবে মঙ্গলবার। শনিবার (১০ এপ্রিল) দেশটির আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে সৌদিতে সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। এ খবর জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ এপ্রিল) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। ওইদিন দেশটির কোথাও চাঁদ দেখা গেলে চাঁদ দেখা কমিটিকে নাগরিকদের তথ্য জানানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু চাঁদ দেখার কোনো তথ্য তাদের কাছে আসেনি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা শুরু হয়ে থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..