✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনাভাইরাসে আক্রান্ত আকরাম খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১০, | ০৮:০০:৩১ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। শুক্রবার (৯ এপ্রিল) কোভিড পরীক্ষা করালে সন্ধ্যায় রিপোর্ট পজেটিভ আসে।

জানা যায়, গত কয়েকদিন ধরে গলাব্যথা ও ঠাণ্ডায় ভুগছিলেন আকরাম খান। করোনার লক্ষণ বলে সন্দেহ হলে তিনি পরীক্ষা করান এবং রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি বাসাই আইসোলেশনে আছেন। শনিবার (১০ এপ্রিল) তার স্ত্রী সাবিনা আকরামের করোনা টেস্ট করা হবে। তাদের দুই সন্তানকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে বলেও জানা গেছে।

১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আকরাম খান। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..