✕

সর্বশেষ :

স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে জরিমানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৪, | ১৮:৫৩:০৩ |

দুঃসময় যেন কাটছে না আবার আজমদের। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ বড় ব্যবধানে হারের পর তাদের শাস্তি পেতে হচ্ছে। এজবাস্টন টেস্টে ধীরগতির বোলিংয়ের কারণে পাকিস্তানকে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়।

ইংল্যান্ডের কাছে আট উইকেটে হারা তৃতীয় টেস্টে নির্ধারিত সময়ের হিসাব বা ছাড় বিবেচনায় নিয়েও দেখা যায়, বাবর আজমরা লক্ষ্যমাত্রার চেয়ে ১১ ওভার পিছিয়ে ছিল। এতে ম্যাচ ফি পাশাপাশি তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসশিপ থেকে ১১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

মাঠের আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেন অভিযোগ আনার পর এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারি-র রঞ্জন মাদুগালে এই শাস্তির আদেশ দেন।

পয়েন্ট কেটে নেওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসশিপ তালিকায় পাকিস্তানের পয়েন্টের হার দাঁড়িয়েছে ৪.৬৩-তে; মাত্র ৫ পয়েন্ট নিয়ে তারা এখন তালিকার তলানিতে বা নবম স্থানে অবস্থান করছে। তাদের ঠিক ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ তাদের চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে আছে।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতিটি কম ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে এই জরিমানার সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসশিপের শর্তাবলির ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতিটি কম ওভারের জন্য দলগুলোকে একটি করে পয়েন্ট হারাতে হয়।

এর আওতায় স্বাভাবিকভাবেই পড়ছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। তিনিও দলের অন্য খেলোয়াড়দের মতোই এই শাস্তির সম্মুখীন হবেন। পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট নানা বিতর্কেও জড়িয়ে ছিল। এর মধ্যে দ্বিতীয় টেস্ট হারের পর দলের প্রধান কোচ সরফরাজ আহমেদকে বরখাস্ত এবং সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসশিপের পরবর্তী সূচিতে নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে এই সিরিজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..