✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

খিলক্ষেতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৪, | ১১:১৫:১৮ |

রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতাররা হলেন মোছা. ছালমা বেগম লাকি (৪৮) ও মো. আব্দুর রহিম (৫৪)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

মো. আকতার হোসেন জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল। এ সময় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে জানা গেছে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে খিলক্ষেত থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।
 
তিনি আরও জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..