✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৪, | ০১:০২:২২ |

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, আবগারি ও ভ্যাট বিভাগের সাতজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা আমানুল ইসলাম খানকে ঢাকা (পূর্ব) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

যশোর কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ হোসেনকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে এবং চট্টগ্রাম কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের মো. লোকমান হোসেন চৌধুরীকে কাস্টমস হাউস (আইসিডি), চট্টগ্রামে বদলি করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রুস্তম আলীকে কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারে এবং একই দপ্তরের অপর কর্মকর্তা ইমাম হোসেনকে ময়মনসিংহ কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

বরিশাল কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মুজাহিদ খানকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। এছাড়া যশোর কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের বদলির আদেশাধীন কর্মকর্তা লাকী পারভীনকে রাজশাহী কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..