✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৪-২ গোলে লেভান্তেকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৪, | ০০:৫৭:৩২ |

স্কোরলাইন দেখে জয়টা সহজ মনে হতে পারে। কিন্তু লেভান্তের মাঠে মোটেও স্বস্তিতে ছিল না বার্সেলোনা। একাধিকবার প্রতিপক্ষের চাপে পড়লেও শেষ পর্যন্ত লামিন ইয়ামালের জোড়া গোল ও কারিম আদেইয়েমির গোলে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।

রোববার লেভান্তের মাঠে লা লিগার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে শট নেন শাভি এস্পার্ত। লেভান্তের এক খেলোয়াড়ের পায়ে লেগে বলের গতিপথ বদলে জালে জড়ায়। পেশাদার ফুটবলে এটি তরুণ লেফট-ব্যাকের প্রথম গোল।

১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। রাফিনিয়ার কাটব্যাক থেকে খুব কাছ থেকে বল জালে পাঠান স্পেনের এই তরুণ ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ষষ্ঠ গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল পায় বার্সেলোনা। ৪৮তম মিনিটে ইয়ামালকে ফাউল করায় পেনাল্টি পায় অতিথিরা। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। এতে চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়ায় সাতটিতে।

তিন গোলের পিছিয়ে থেকেও হাল ছাড়েনি লেভান্তে। ৭৯তম মিনিটে বার্সেলোনার রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে ব্যবধান কমান রজার ব্রুগেই। এরপর ৮৮তম মিনিটে আবারও গোল করে ম্যাচ জমিয়ে তোলেন তিনি। দুই খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে ডি-বক্সে ঢুকে শট নেন ব্রুগেই। বার্সেলোনা গোলরক্ষক জোয়ান গার্সিয়া প্রথমবার ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করতে ভুল করেননি লেভান্তের এই ফরোয়ার্ড।

ম্যাচের শেষদিকে চাপে পড়ে যায় বার্সেলোনা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্বস্তির গোল এনে দেন আদেইয়েমি। মাঝমাঠ থেকে বল নিয়ে একাধিক প্রতিপক্ষকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।

এই জয়ে লা লিগায় পাঁচ ম্যাচে পাঁচ জয় পেল বার্সেলোনা। ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে ফ্লিকের দল। অন্যদিকে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে লেভান্তে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..