✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা : তিন শিক্ষক গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৩, | ১৪:০৭:৩৭ |

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার পশ্চিম ঝাঝড়ের সাক্রাউরী এলাকায় দুই মাদ্রাসাশিক্ষার্থীকে মারধরের পর আগুনে উত্তপ্ত লোহার খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী দুই শিক্ষার্থীর পরিবার গাছা থানায় মামলা দায়ের করেছেন। গতকাল গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গাছার থানার ওসি গোলাম রব্বানী এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার চরমুহুরী গ্রামের মাওলানা রইছ উদ্দিন আহাম্মদের ছেলে মাওলানা শোয়াইব হোসেন, ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বরমা গ্রামের মো. ওয়াদুদের ছেলে ওই মাদ্রাসার শিক্ষক মো. হাবিবুর রহমান এবং শেরপুর জেলার শ্রীবর্দী থানার ভাইডাঙ্গা গ্রামের মো. শাহিন।

মাওলানা শোয়াইব হোসেন আল-মাদরাসাতু দারুত তাকওয়া গাজীপুর মাদ্রাসার পরিচালক, হাবিবুর রহমান ও শাহিন ওই মাদ্রাসার শিক্ষক। নির্যাতনের শিকার শিক্ষার্থীরা হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলী থানার সিংপুর গ্রামের নাজমুল মিয়া ছেলে মো. বায়েজীদ (১৩) ও শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বানিয়াপাড়া গ্রামের মো. লাল মিয়ার ছেলে বোরহান আলী (১৩)। বায়েজীদ ও বোরহান ওই মাদ্রাসার শিক্ষার্থী। এ ঘটনায় গাছা থানায় বাদী হয়ে পৃথক মামলা করেছেন বায়েজীদ ও বোরহানের বাবা। কাজের সুবাদে পরিবার নিয়ে নাজমুল গাজীপুরে পশ্চিম ঝাঝড় এলাকায় ও লাল মিয়া সাক্রাউরী এলাকা ভাড়া থাকেন। থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, গাছা থানার পশ্চিম ঝাঝড়ের সাক্রাউরী এলাকায় আল-মাদরাসাতু দারুত তাকওয়া গাজীপুর নামের মাদ্রাসায় পড়াশোনা করে বায়েজীদ ও বোরহান। গত ১০ সেপ্টেম্বর রাত ১০টায় বায়েজীদ মাদ্রাসা থেকে বাসায় আসে। এ সময় তার বাবা নাজমুল মিয়া খেয়াল করেন যে, বায়েজীদ স্বাভাবিকভাবে হাঁটতে ও বসতে পারছে না। এর কারণ জিজ্ঞেস করলে বায়েজীদ জানায়, তার নিতম্বে ফোঁড়া হয়েছে। পরদিন নিতম্বে ফোঁড়ার জায়গাতে ওষুধ লাগানোর চেষ্টা করলে বায়েজীদ অপারগতা প্রকাশ করে। এক পর্যায় জোর করেই ওষুধ লাগানোর চেষ্টা করলে দেখা যায় বায়েজীদের নিতম্বে আগুনে পোড়ার স্পষ্ট জখমের দাগ। গাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী জানান, এ ঘটনায় ভুক্তভোগী বায়েজীদের পরিবারের করা মামলায় মাওলানা শোয়াইবকে গত শুক্রবার গ্রেপ্তার করে গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে ও অপর ভুক্তভোগী বোরহান আলীর বাবা মো. লাল মিয়ার করা মামলায় গতকাল শনিবার হাবিবুর রহমান ও শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার তাদের আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..