✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৩, | ১৩:১৯:৩৪ |

টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। উইকেটকিপার ছাড়া ফিল্ডার হিসেবে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার কীর্তি এখন তাঁর দখলে। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে পেছনে ফেলে রুটের ক্যাচসংখ্যা দাঁড়িয়েছে ২২০-এ।

এজবাস্টন টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ওলি রবিনসনের করা প্রথম ওভারের চতুর্থ বলেই রেকর্ডটি গড়েন রুট। নিখুঁত লেংথের সুইং করা বলটি ডিফেন্ড করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লাগান পাকিস্তানের ব্যাটার আব্দুল্লাহ শফিক। প্রথম স্লিপে থাকা রুট নিচু হয়ে দারুণ দক্ষতায় ক্যাচটি তালুবন্দী করেন।

এই ক্যাচের মধ্য দিয়ে দীর্ঘদিনের রুট-স্মিথের লড়াইয়ে এগিয়ে গেলেন ইংলিশ তারকা। এর আগে ১২৫ টেস্টের ২৩৯ ইনিংসে স্মিথের ক্যাচ ছিল ২১৯টি। রুট ১৬৯ টেস্টের ৩২৩ ইনিংসে ২২০টি ক্যাচ নিয়ে তাঁকে ছাড়িয়ে গেলেন।

টেস্টে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার তালিকায় রুট ও স্মিথের পর রয়েছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ১৬৪ টেস্টে তাঁর ক্যাচ ২১০টি। শ্রীলঙ্কার মহেলা জয়াবর্ধনে ১৪৯ টেস্টে ২০৫টি ক্যাচ নিয়ে চতুর্থ এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ১৬৬ টেস্টে ২০০টি ক্যাচ নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে।

এদিকে ব্যাট হাতেও রুটের সামনে রয়েছে আরেকটি বড় মাইলফলক। টেস্টে তাঁর রান এখন ১৪ হাজার ২৩১। সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। শচীনের টেস্ট রান ১৫ হাজার ৯২১।

টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়া ৫ ফিল্ডার (উইকেটকিপার ছাড়া):

  • জো রুট (ইংল্যান্ড): ২২০ ক্যাচ (১৬৯ ম্যাচ)
  • স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া): ২১৯ ক্যাচ (১২৫ ম্যাচ)
  • রাহুল দ্রাবিড় (ভারত): ২১০ ক্যাচ (১৬৪ ম্যাচ)
  • মহেল জয়াবর্ধনে (শ্রীলঙ্কা): ২০৫ ক্যাচ (১৪৯ ম্যাচ)
  • জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা): ২০০ ক্যাচ (১৬৬ ম্যাচ)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..