✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

টপলির সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে নেই রোহিত-নারাইন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৩, | ১৩:১৭:৪৭ |

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন ইংল্যান্ড ফাস্ট বোলার রিস টপলি। এই ক্রিকেটার ২০২৩ সালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। বর্তমান চ্যাম্পিয়ন দলের সাথে এক মৌসুম কাটানোর পর ২০২৫ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নেয়। তবে সর্বশেষ মৌসুমে তিনি কোনো ম্যাচ খেলেননি।

সম্প্রীতি ‘ক্রিকট্র্যাকার’-এর সাথে আলাপচারিতায় এই ইংলিশ পেসার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ নির্বাচন করেছেন। এই একাদশে যেমন কিছু চমকপ্রদ নাম রয়েছে, তেমনি বাদ পড়েছেন বড় বড় অনেক তারকা। তবে এই দলে জায়গা পাননি রোহিত শর্মা। যার নেতৃত্বে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় সুনীল নারাইন এই দলে জায়গা পাননি, যার ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড।

সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে তিনি ওপেনার হিসেবে বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিস গেইল এবং ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক জস বাটলারকে। এই দুই ব্যাটারই সর্বকালের অন্যতম বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত। বাঁ-হাতি গেইল ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ২২টি সেঞ্চুরিসহ ১৪,৫৬২ রান করেছেন।

অন্যদিকে বাটলার এই ফরম্যাটে ১৪,৮৯০ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন এবং ১৫,০০০ রানের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। কয়েক মাস আগেই তিনি গেইলের রেকর্ড অতিক্রম করেছেন। তার নামের পাশে রয়েছে ৯টি সেঞ্চুরি। এই ফরম্যাটে ইনিংসের শুরুতে তার অসাধারণ দক্ষতা ও বিধ্বংসী ব্যাটিং ক্ষমতারই প্রমাণ মেলে এসব পরিসংখ্যানে।

তিন নম্বরে রাখা হয়েছে বিরাট কোহলিকে। ভারতের সাবেক এই অধিনায়ক ৯,৩৩৬ রান নিয়ে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ‘মেন ইন ব্লু’-এর হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৪,০০০-এর বেশি রান করেছেন। চার নম্বরে জায়গা পেয়েছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাঁচ নম্বরে রাখা হয়েছে কোহলির সাবেক আরসিবি সতীর্থ এবি ডি ভিলিয়ার্সকে।

এরপর দলে এসেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম শীর্ষ রান সংগ্রাহক কাইরন পোলার্ড; ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক ক্রিকেটার ১৫,০০০ রান পূর্ণ করা থেকে মাত্র এক রান দূরে রয়েছেন এবং তিনিই এই দলের অধিনায়ক। এরপর দলে নেওয়া হয় পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে এবং তারপর দুই ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা ও ব্রেট লি-কে।

তবে অবাক করার মতো বিষয় হলো, তালিকায় ডোয়াইন ব্রাভোর নাম ছিল না, যিনি সংক্ষিপ্ত ফরম্যাটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত। তালিকায় জায়গা পাওয়া আরেকজন ভারতীয় হলেন জাসপ্রিত বুমরাহ। তিনি চলতি বছরে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি এবং ২০২৪ আসরের ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ ছিলেন। সব মিলিয়ে তিনি বর্তমান প্রজন্মের অন্যতম সেরা বোলার। রিস টপলি তার দলের একমাত্র মূল স্পিনার হিসেবে মুথাইয়া মুরালিধরনকেই বেছে নেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..