✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রবিবার বিদ্যুৎ বিভ্রাটের কবলে অর্ধশত এলাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৩, | ১০:৫২:৪৫ |
সিলেট নগরীর অর্ধশতাধিক এলাকায় রবিবার সকাল ৬টা থেকে টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে নির্ধারিত সময়ে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে পড়তে পারেন এসব এলাকার বাসিন্দারা।

বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর আওতাধীন এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর নির্বাহী প্রকৌশলী অমিক সরকার।

এর আগে শনিবারও জরুরি মেরামত কাজের জন্য নগরীর কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল।

বিদ্যুৎ বিভ্রাটের কবলে যেসব এলাকা
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে পাঠানটুলা, শ্রাবণী, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালীবাড়ী রোড, বাগবাড়ী, আখালিয়া, তপোবন আবাসিক এলাকা, শাবিপ্রবি এবং বিজিবি সংলগ্ন এলাকা।

এ ছাড়া শাবিপ্রবি এলাকা, কুমারগাঁও বাসস্ট্যান্ড ও শিল্প এলাকা, টুকেরবাজার, লামাকাজী এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মাউন্ট এডোরা হাসপাতাল এলাকায় নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..