✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে চালকের কারাদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১২, | ১৫:৪৬:৪৯ |

যশোরের অভয়নগর উপজেলায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তরিকুল ইসলাম (৩০) নামে এক প্রাইভেটকার চালককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে জরিমানাও করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বেঙ্গল রেলগেট এলাকা থেকে মাতাল অবস্থায় তাকে আটক করে পুলিশ। পরে হাজির করা হয় ভ্রাম্যমাণ আদালতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই আদালত পরিচালনা করে সাজা ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল বিশ্বাস ও হাসিনা বেগমের ছেলে। তরিকুল পেশায় প্রাইভেটকারচালক।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, দুপুর ১২টার দিকে ওই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় আটক করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়।

নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে ওই ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..