✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১২, | ০০:৪৪:৪৯ |নেদারল্যান্ডসে কোন ফুটবল ম্যাচে সমর্থকরা মাঠের ভেতরে বা অন্য গ্যালারিতে আতশবাজি ব্যবহার করা হলে সংশ্লিষ্ট ম্যাচটি বাতিল করা হবে। দেশটির পাবলিক প্রসিকিউশন সার্ভিস এবং বিচার ও নিরাপত্তা মন্ত্রী ডেভিড ভ্যান উইলের মধ্যে হওয়া নতুন একটি চুক্তির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগে এমন পরিস্থিতিতে ম্যাচ সাময়িকভাবে স্থগিত করে পরে আবার শুরু করা যেত, কিন্তু এখন আর তা করা হবে না।গত মাসে লিউয়ারডেনে ফেইনুর্ডের বিপক্ষে এসসি ক্যাম্বুরের লিগ ম্যাচের সময় ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই ম্যাচে সফরকারী দলের সমর্থকরা আতশবাজি ছুড়েছিল, যার ফলে বেশ কয়েকজন আহত হন।
মন্ত্রিসভার বৈঠকের পর বিচারমন্ত্রী ডেভিড ভ্যান উইল বলেন, আর কোনো সাময়িক বিরতি নয়, আর কোনো পরিস্থিতি পর্যালোচনা নয়, সরাসরি ম্যাচ বাতিল। সবাই বাড়ি ফিরে যাবে। একই সঙ্গে তিনি নতুন এই নিয়ম প্রয়োগের পদ্ধতি নিয়ে কোনো বিতর্কও এড়াতে চান। তিনি বলেন, ভীতি প্রদর্শন বা হুমকি দিয়ে এখান থেকে পার পাওয়া যাবে না। নিয়মটা এমনই। ফুটবলের সৌন্দর্য রক্ষায় নিয়মটি গ্রহণ করবে বলেও মনে করেন তিনি।