✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কলাপাড়ায় দুই নারীসহ গ্রেফতার ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১১, | ২০:১৬:২৭ |

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে দুই নারীসহ চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ ১ কেজি গাঁজা ও ২০২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রুনা বেগম(৪৫), মোসা. মিম আক্তার (২৩), রায়হান (২২) এবং মো. রাজিব আকন (৩০)। এরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদকের ব্যবসা করে আসছিল বলে পুলিশ  সূত্রে জানা গেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..