✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মৌসুমের শুরুতেই এমবাপ্পের হাতে মাসসেরার পুরস্কার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১১, | ০১:৩০:৪৮ |

নতুন মৌসুমের শুরুতেই পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে। আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

লা লিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচে চার গোল করেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচেও ইন্টার মিলানের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ে গুরুত্বপূর্ণ গোল করেন তিনি।

পুরস্কার পাওয়ার পর এমবাপ্পে বলেন, ‘আমরা ইতিবাচকভাবে মৌসুম শুরু করেছি। আশা করি শনিবারের ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব। আমার বিশ্বাস, এই মৌসুমে আমাদের অনেক সাফল্য অপেক্ষা করছে।’

দলকে আরও সাফল্য এনে দিতে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয়ও জানিয়েছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘দলকে সাহায্য করতে এবং এ বছর আমরা দারুণ কিছু করতে পারি, তা দেখাতে আমি মুখিয়ে আছি। এখানে খেলতে পারা সবসময়ই আনন্দের। আমি জানি, এটি বিশেষ একটি সম্মান।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..