বর্তমান সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ বা ‘ডিসেন্ট ওয়েজ’ নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে যে ধরনের আচরণ তিনি দেখেছেন, সেটিকে কোনোভাবেই গণতান্ত্রিক রীতির অংশ বলা যায় না বলে দাবি এই সংসদ সদস্যের।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর বক্তব্য দেওয়ার সময় রুমিন ফারহানা এসব কথা বলেন।
তিনি বলেছেন, তার বক্তব্যের পর কেউ চাইলে তার বক্তব্যের জবাব দিতে পারেন। কিন্তু বুধবার সংসদে তার আশপাশ থেকে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এ ধরনের আচরণ কোনোভাবেই সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।
রুমিন ফারহানা বলেন, একটি সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্য থাকেন। ফলে প্রত্যেকের মত ও অবস্থান ভিন্ন হতে পারে। ২০১৮ সালে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে সংসদে একা দাঁড়িয়ে কথা বলার সময়ও তিনি জঘন্যভাবে আক্রমণের মুখে পড়েছিলেন বলে জানান।
তিনি আরও বলেন, শুধু ‘না’ বলার জন্য বিরোধী দলের আসনে বসে থাকার কোনো অর্থ তিনি দেখেন না।
এর আগে বুধবারের ঘটনা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ দেখে মনে হচ্ছে আমরা যেন আবার আওয়ামী লীগের আমলে ফিরে গেছি। আওয়ামী লীগকে যখন এসব কথা বলতাম, তখন তারাও সংসদে হট্টগোল করত। এখন বিএনপি একই ধরনের আচরণ করছে।’
এ জাতীয় আরো খবর..