✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আলভারেজকে না পেয়ে হ্যালান্ডের দিকে নজর বার্সেলোনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১০, | ১৪:৫৭:৩৬ |

বার্সেলোনায় যাওয়ার জন্য কোনো দলবদলের জন্য অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে বিদ্রোহ করতে রাজি নন হুলিয়ান আলভারেজ। গত গ্রীষ্মকালীন দলবদলের বাজারে যে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল, তিনি এখন সেসব পেছনে ফেলে কেবল সামনের দিকে তাকাতে চান। 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল নাসিওনাল’-এর প্রতিবেদন অনুযায়ী, আপাতত ক্লাব পরিবর্তন নিয়ে কোনো ঝামেলায় জড়াতে চান না এই আর্জেন্টাইন তারকা।

তবে আগামী গ্রীষ্মকালীন দলবদলে আলভারেজের ম্যানচেস্টার সিটিতে ফিরে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। গুঞ্জন রয়েছে, আগামী গ্রীষ্মকালীন দলবদলে সিটি ছাড়তে পারেন আর্লিং হ্যাল্যান্ড।

আলভারেজকে না পাওয়া এবার হ্যালান্ডের দিকে নজর দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর তাই নিজেদের সাবেক ফরোয়ার্ড আলভারেজকে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে ভাবছে ম্যানসিটি এরই মধ্যে প্রাথমিক আলোচনাও শুরু করেছে। 

গ্রীষ্মে বার্সার সঙ্গে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সাবেক ক্লাব সিটিতেই আলভারেজের প্রত্যাবর্তন ঘটতে পারে বলে জোর জল্পনা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..