✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ধানমন্ডির পর মহাখালীর একটি ভবনে আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১০, | ১২:৪৬:৩৪ |
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় এস কে টাওয়ার (এস কে শপিং মল)-এর পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাত তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, সকালে মহাখালীর ব্রিটিশ টোবাকোর ওই পুরাতন ভবনে হঠাৎ আগুন লাগার খবর মেলে। সংবাদ পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দ্রুত তিনটি অগ্নিনির্বাপক ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও আসেনি।

এর আগে, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডিতে একটি বহুতল ভবনে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। খবর পাওয়ার পর মাত্র ১০ মিনিটের ব্যবধানে (সকাল ১০টা ১৫ মিনিটে) ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধানমন্ডি-২৭ নম্বরে ৬ তলা ভবনের তৃতীয় তলায় অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..