✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দুর্দান্ত কামব্যাকে অ্যাতলেটিকোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু লিভারপুলের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১০, | ১০:৫৭:৪৪ |
উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত এক কামব্যাক জয়ে রাঙাল লিভারপুল। পিছিয়ে পড়েও অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে অল রেডরা।

বুধবার অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। খেলার ১৭তম মিনিটে মার্কোস লরেন্তের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সফরকারী অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি লিভারপুল। 

প্রথমার্ধের শেষ দিকে এসে ম্যাচের ৪০তম মিনিটে দারুণ এক গোলে সমতা ফেরান মিডফিল্ডার ডমিনিক জোবোস্লাই। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। ম্যাচের ৫০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে চোখ জুড়ানো শটে বল জালে জড়িয়ে অ্যানফিল্ডকে উল্লাসে ভাসান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই গোলটিই শেষ পর্যন্ত লিভারপুলের জয় নিশ্চিত করে। 

বাকি সময়ে সমতা ফেরানোর চেষ্টা করলেও লিভারপুলের জমাট রক্ষণ আর ভাঙতে পারেনি অ্যাতলেটিকো। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..