✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ওডেগার্ডের গোলে নাপোলিকে হারাল আর্সেনাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১০, | ১০:৩৯:১৬ |
চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করেছে আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের নৈপুণ্যে নাপোলিকে হারিয়েছে মিকেল আর্তেতার দল।

বুধবার প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

বেশিরভাগ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে আর্সেনাল। গোলের জন্য মোট ২৬ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারলেও, বল জালে যায় একবারই। নাপোলির পাঁচ শটের তিনটি লক্ষ্যে ছিল।

২২তম মিনিটে এগিয়ে যেতে পারতো আর্সেনাল। কিন্তু কাছ থেকে এবারের বিশ্বকাপ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো জোরাল হেড করলেও, তা গোলরক্ষকের নাগালের বাইরে নিতে পারেননি। বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান মেরেত।

প্রথমার্ধের সেরা সুযোগটি ৪৫তম মিনিটে পায় আর্সেনাল। অধিনায়ক ওডেগার্ড নিখুঁত পাস বাড়ান সাকাকে। এই ইংলিশ ফরোয়ার্ড ডি-বক্সে এক প্রতিপক্ষকে বাধা দেওয়ার কোনো সুযোগ না দিয়ে ১০ গজ দূর থেকে শট নেন, কিন্তু বল ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

প্রতিপক্ষকে চাপে রাখলেও প্রতিবার আক্রমণের শেষে গিয়ে খেই হারাচ্ছিল আর্সেনাল। ৭৫তম মিনিটে অবশেষে ওডেগার্ডের নৈপুণ্যে এগিয়ে যায় তারা। ক্রিস্তস জলিসের কাটব্যাক পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন নরওয়ের তারকা, বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে জালে জড়ায়।

এরপর চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি নাপোলি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারল দলটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..