✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-০৯, | ২০:০২:১১ |ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরের দিকে বারোবাজার আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার শরীর ক্ষতবিক্ষত হয়ে প্রাণহানি ঘটে।
এ তথ্য নিশ্চিত করে বারোবাজার রেল স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, দুর্ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।