✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রংপুরে বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদীর পানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৯, | ১৮:৪৩:০১ |
রংপুরে বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদীর পানি বাড়ছে। এতে করে টানা বৃষ্টির কারণে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে।

এদিকে, ঋতুচক্রের পথ পরিক্রমায় এখন শরৎকাল। বর্তমানে এই ঋতুর আচরণগত পরিবর্তন হয়েছে। দিনে গরম ভোর রাতে কুয়াশার সঙ্গে হালকা শীত শীত অনুভূত হচ্ছে। এতে করে দিন ও রাতের তাপমাত্রার ফারাক বাড়ছে। 

কয়েকদিন আগেও তাপপ্রবাহের কারণে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছিল মারাত্মক। তবে আবহাওয়ার সেপ্টেম্বরের প্রথম থেকেই পরিবর্তন হতে শুরু করে। শুরু হয় বৃষ্টি।বৃষ্টিপাতের ফলে প্রকৃতি কিছুটা শীতল হচ্ছে। এই সময়টায় ভোরে কুয়াশার সঙ্গে শীত শীত অনুভূত হচ্ছে। সবমিলিয়ে প্রকৃতিতে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, দিন ও রাতের তাপমাত্রার ফারাক এসে দাঁড়িয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। 

এদিকে, কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার প্রায় সারা দিন বৃষ্টিপাত হয়েছে। সকাল ৬ টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৮ মিলিমিটার। টানা বৃষ্টির কারণে স্বল্প মেয়াদি বন্যার শঙ্কা রয়েছে।  

বৃষ্টির প্রবণতা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে রংপুর বিভাগের সকল প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল গত ২৪ ঘণ্টায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। 

মঙ্গলবার সকাল ৯টায় তিস্তার পানি প্রবাহ ছিল কাউনিয়া পয়েন্টে ২৮ দশমিক ৭৬ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৩১ সেন্টিমিটার। একই দিন ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ৭০ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। 

বুধবার বিকাল ৩টায় ডাালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ৮০ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়েছে ১০ সেন্টিমিটার। একই সময়ে কাউনিয়া পয়েন্টে ২৮ দশমিক ৫৬ সেন্টিমিটার পানি প্রবাহিত হয়েছে। দুই পয়েন্টে পানির প্রবাহ কিছুটা বেড়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, বৃষ্টিপাত উজানে ঢলে নদ-নদীসমূহের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..