✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নারী ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এক ক্লাবেরই ৮ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৯, | ১৪:০৫:১৯ |
২০২৬ সালের নারী ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। গত মৌসুমে নারী চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটির আট খেলোয়াড় জায়গা করে নিয়েছেন এই তালিকায়।

বার্সেলোনা থেকে মনোনয়ন পাওয়া আটজন হলেন আলেক্সিয়া পুতেয়াস, মাপি লেওন, এস্মি ব্রুগটস, ক্লাউদিয়া পিনা, ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন, এভা পাজোর, পাত্রি গিহারো ও কাতা কোল। এর মধ্যে পুতেয়াস ও লেওন চলতি গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে লন্ডন সিটি লায়নেসে যোগ দিয়েছেন।

তবে গত দুই বছরের নারী ব্যালন ডি’অরজয়ী আইতানা বোনমাতি এবার মনোনয়ন পাননি। চোটের কারণে গত মৌসুমে বেশির ভাগ সময় মাঠের বাইরে ছিলেন তিনি।

পুরস্কার জয়ের অন্যতম দাবিদার হিসেবে আলোচনায় রয়েছেন ম্যানচেস্টার সিটির খাদিজা ‘বানি’ শ। গত মৌসুমে ২১ গোল করে ম্যানচেস্টার সিটিকে নারী সুপার লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার সতীর্থ ভিভিয়েন মিয়েদেমা, অ্যালেক্স গ্রিনউড, কার্স্টিন ক্যাসপারিজ ও ইউই হাসেগাওয়াও মনোনয়ন পেয়েছেন।

আর্সেনালের ইংলিশ ফরোয়ার্ড আলেসিয়া রুশোও এবার মনোনয়ন পেয়েছেন। গত বছর তৃতীয় হয়ে শেষ করা রুশোর সঙ্গে তার আর্সেনাল সতীর্থ মারিওনা কালদেনতেও তালিকায় রয়েছেন।

এদিকে নারী ব্যালন ডি’অরের পাশাপাশি বর্ষসেরা ক্লাব, কোচ, গোলরক্ষক ও তরুণ প্রতিভার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে।

বর্ষসেরা ক্লাবের তালিকায় রয়েছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও ওএল লিওন। বর্ষসেরা কোচের দৌড়ে আছেন জোনাতান হিরালদেস, আন্দ্রে ইয়েলৎসার্ট, নিলস নিলসেন, পেরে রোমেউ ও এলেনা সাদিকু।

বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় রয়েছেন আন-কাত্রিন বার্গার, কাতা কোল, হান্না হ্যাম্পটন, লোরেনা ও আয়াকা ইয়ামাশিতা। আর বর্ষসেরা তরুণ প্রতিভার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভেরলে বুরমান, ভিকি লোপেস, ফেলিসিয়া শ্রোডার, ক্লারা সেরাহোরদি ও লিলি ইয়োহানেস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..