✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৯, | ১০:৩৫:৪৯ |
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে আবারও জয়ের নায়ক আর্লিং হালান্ড। প্রতিপক্ষ পোর্তোকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে দারুণ শুরু করেছে সিটি। দুটি গোলই করেছেন হালান্ড। 

এস্তাদিও দো দ্রাগাও পোর্তোর ঘরের মাঠ হলেও শুরু থেকে রাজত্ব করেছে ম্যানসিটি।

যদিও গোল পেতে বেশ বেগ পেতে হয়েছে অতিথিদের। পুরো কৃতিত্ব পোর্তোর গোলরক্ষক দিয়েগো কস্তার। পুরো ম্যাচে ৮টি সেভ দিয়েছেন তিনি। যার মধ্যে প্রথমার্ধে ৫টি। কস্তার বীরত্বে সিটির সঙ্গে গোলশূন্যে ড্রয়ে প্রধমার্ধে মাঠ ছাড়ে পোর্তো। তবে বিরতির পর খুব বেশিক্ষণ নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি পর্তুগিজের ক্লাব। ৪৭ মিনিটেই জালের দেখা পায় সিটি। এই মৌসুমে সিটিতে যোগ দেওয়া এনজো ফার্নান্দেজের ক্রস থেকে হেডে গোলটি করেন হালান্ড।

গোল হজম করে ফেরার চেষ্টা করা পোর্তো দুই-একবার আক্রমণ করলেও আনন্দ করার মতো উপলক্ষ পায়নি। কেননা ম্যাচে ৫টি শট নিলেও গোলমুখে ছিল না কোনোটিই। উল্টো পুরো ম্যাচে ২০ শটের ১০টিই গোলমুখে নেওয়া সিটি যোগ করা সময়ে আরেকটি গোলের দেখা পায়। যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের ফাঁকা জায়গায় সতীর্থ রায়ান আইত নুরির কাছ থেকে পাস পান হালান্ড। বল রিসিভ না করেই ঠান্ডা মাথায় ডান পায়ে জালের পথ দেখিয়ে দেন নওরেজিয়ান স্ট্রাইকার। তাতে দ্রুততম ৬০ গোলের হাতছানি দিচ্ছে তাকে। 

রেকর্ডটি গড়তে হালান্ডের আর একটি গোলের প্রয়োজন। এর আগে চ্যাম্পিয়নস লিগের দ্রুততম ২০, ৩০, ৪০ ও ৫০ গোলের রেকর্ড আগেই গড়েছেন তিনি। সব মিলিয়ে সিটির হয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬৭টি। যা তৃতীয় সর্বোচ্চ।

হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির হয়ে চ্যাম্পিয়নস লিগের অভিষেকটা জয় দিয়ে শুরু করেছেন কোচ এনজো মারেস্কা। কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা সর্বশেষ মৌসুমে সিটির ডাগআউট থেকে বিদায় নিলে তার স্থলাভিষিক্ত হন এই ইতালিয়ান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..