✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এক দিনে দুইবার কাজাখস্তানকে হারাল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৮, | ২০:২৪:৫০ |
একই দিনে কাজাখস্তানের বিপক্ষে দারুণ দুটি জয় পেয়েছে বাংলাদেশ। চীনের মকিতে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে মঙ্গলবার সকালে পুরুষ দল ৪-২ গোলে এবং বিকেলে নারী দল ৪-০ ব্যবধানে কাজাখস্তানকে হারিয়েছে।

পুরুষ দলের এই জয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টানা দুই ম্যাচ হেরে যুব বিশ্বকাপে খেলার সমীকরণ কঠিন হয়ে পড়েছিল বাংলাদেশের। তবে কাজাখস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপের আশা আবারও জিইয়ে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে কাজাখস্তানকে চাপে রাখার ফলও পেয়েছে দল। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। টানা দুই পরাজয়ে পয়েন্টশূন্য ছিল দলটি। কাজাখস্তানের বিপক্ষে জয়ে প্রথম পয়েন্টের দেখা পেল বাংলাদেশ।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের ফলের ওপরই পরবর্তী পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ও অবস্থান নির্ধারণের সমীকরণ অনেকটা নির্ভর করবে। নিয়ম অনুযায়ী, যুব এশিয়া কাপে ষষ্ঠ স্থান অর্জনকারী দলগুলো যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। গত আসরে যুব বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ।

অন্যদিকে নারী দলও রয়েছে দুর্দান্ত ছন্দে। কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। চ্যালেঞ্জার গ্রুপে শীর্ষস্থানেও রয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে হারলেও আগের তিন ম্যাচের জয়ের কারণে দলটির অবস্থানে বড় কোনো প্রভাব পড়বে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..