✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৮, | ২০:১৮:৩৪ |
প্রতারণা মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক। 

মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় বিদিশা সিদ্দিকের মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না বলে গণমাধ্যমকে আগেই নিশ্চিত করেছিলেন তার আইনজীবী।

গত ৬ সেপ্টেম্বর বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশা সিদ্দিকের জামিনের আদেশ দেন। এই আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর এবং জামিনের আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কারামুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামিনের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর, তা যাচাই-বাছাই করে বিকেল ৫টা ১২ মিনিটে বিদিশা সিদ্দিককে মুক্তি দেওয়া হয়।

রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড হওয়ার পর বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। এই সাজা পরোয়ানা থাকায় গত ২৫ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ। এর পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে সাজা প্রদান করেন। রায়ে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। এই রায়ের পর উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে অবশেষে মুক্তি পেলেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..