✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ব্যালন ডি’অরের সেরা ক্লাবের মনোনয়ন ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৮, | ২০:১৫:২০ |
শুরু হয়েছে ২০২৬ সালের ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। ব্যক্তিগত পুরস্কারের তালিকা প্রকাশের আগে এবার সামনে এসেছে সেরা ক্লাবের পুরস্কারের মনোনয়ন। পুরুষ ও নারী—দুই বিভাগেই পাঁচটি করে ক্লাবকে রাখা হয়েছে সংক্ষিপ্ত তালিকায়। তবে কোনো বিভাগেই জায়গা হয়নি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।

পুরুষ বিভাগে সেরা ক্লাবের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোদো/গ্লিমট, ফ্ল্যামেঙ্গো ও পিএসজি।

অন্যদিকে নারী বিভাগে মনোনীত ক্লাবগুলো হলো বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁ।

দুই বিভাগেই একমাত্র ক্লাব হিসেবে মনোনয়ন পেয়েছে বায়ার্ন মিউনিখ। পুরুষ বিভাগে ইউরোপের শীর্ষ ক্লাব আর্সেনাল, বায়ার্ন ও পিএসজির পাশাপাশি জায়গা করে নিয়েছে নরওয়ের বোদো/গ্লিমট ও ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো।

নারী বিভাগেও রয়েছে শক্ত প্রতিদ্বন্দ্বিতা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁর সঙ্গে মনোনয়ন পেয়েছে মেক্সিকোর ক্লাব আমেরিকা।

তবে এবারের মনোনয়ন তালিকার বড় চমক রিয়াল মাদ্রিদের অনুপস্থিতি। পুরুষ কিংবা নারী—কোনো বিভাগেই সেরা ক্লাবের পুরস্কারের জন্য মনোনয়ন পায়নি ক্লাবটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..