✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হরমুজ ঘিরে উত্তেজনার মধ্যেই বাড়ল তেলের দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৭, | ১১:১৫:৫৫ |

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে মারাত্মক ব্যাঘাতের কারণে ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে সকাল পর্যন্ত বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৭ ডলারের কাছাকাছি অবস্থান করার তথ্য নিশ্চিত করা হয়েছে।

সকাল সাড়ে আটটার বাজার চিত্র অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৬৯ ডলারে এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম শূন্য দশমিক ৬০ শতাংশ বেড়ে ৯২ দশমিক ০৩ ডলারে দাঁড়ায়। তবে মারবান ক্রুড ১ দশমিক ৩৬ শতাংশ কমে ১০৩ দশমিক ৩০ ডলার এবং প্রাকৃতিক গ্যাসের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ২ দশমিক ৯২৯ ডলারে নেমেছে।

গত সপ্তাহে তেলের বাজারের দর জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল, যেখানে ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ২৮ ডলারে এবং ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৪৮ ডলারে পৌঁছায়। তেলের বাজার বিশ্লেষণে আন্তর্জাতিক বাজারে সরবরাহের অনিশ্চয়তাই তেলের মূল্যে অতিরিক্ত ঝুঁকি বা প্রিমিয়াম যুক্ত রাখছে।

বৈশ্বিক তেল সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচল চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এক প্রতিবেদনে রয়টার্স জানায় যে একটি নির্দিষ্ট সময়ে মাত্র চারটি জাহাজ প্রণালিটি অতিক্রম করতে পেরেছে, যা সাধারণ ১০ দিনের গড়ে দৈনিক ১৩টির তুলনায় অনেক কম। যদিও মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন যে একদিনে সর্বোচ্চ ১৭ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়েছে। মধ্যপ্রাচ্যের সরবরাহ ঝুঁকির মুখোমুখি হয়ে ব্রেন্ট ক্রুড বর্তমানে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের চেয়ে ব্যারেল প্রতি প্রায় ৪ দশমিক ৬৬ ডলার বেশি দামে বিক্রি হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, সংঘাত বাড়লে বা জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এই মূল্যের পার্থক্য আরও বাড়তে পারে।

সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..