✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৭, | ১১:১১:৩৯ |

শুরুতেই ধাক্কা। মাত্র দুই মিনিটের মধ্যে পিছিয়ে পড়া। এরপর দারুণ প্রত্যাবর্তন। কাই হাভার্টজ ও মার্টিন ওদেগোরের গোলে চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে আর্সেনাল।

রবিবার এমিরেটস স্টেডিয়ামে জমজমাট লন্ডন ডার্বিতে প্রথমেই এগিয়ে যায় চেলসি। ম্যাচের ৭৭ সেকেন্ডেই মর্গ্যান রজার্সের ভলিতে এগিয়ে যায় সফরকারীরা। তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আর্সেনাল।

২৫ মিনিটে ডেক্লান রাইসের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে নিচু শটে সমতা ফেরান হাভার্টজ। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে ম্যাচে ফেরান আর্সেনালকে।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্সেনাল। ৫০ মিনিটে ক্রিস্তোস জলিসের পাস হাভার্টজ বুদ্ধিমত্তার সঙ্গে ছেড়ে দিলে বল পেয়ে যান ওদেগোর। বক্সের ভেতর থেকে শক্তিশালী শটে গোল করে দলকে এগিয়ে দেন আর্সেনাল অধিনায়ক।

এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে চেলসি। ম্যাচের শেষ দিকে এস্তেভাঁওর দারুণ একটি শটও আর্সেনালের জালে জড়ানোর উপক্রম হয়েছিল। তবে অসাধারণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ রায়া। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

এই জয়ে লিগে তিন ম্যাচে তিন জয় পেল আর্সেনাল। ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমান অবস্থানে রয়েছে তারা। অন্যদিকে মৌসুমের প্রথম হারে চেলসি ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

চেলসির বিপক্ষে এই জয় আর্সেনালের আত্মবিশ্বাস আরও বাড়াবে। শিরোপা ধরে রাখার অভিযানে শুরুতেই বড় পরীক্ষায় পাস করল মিকেল আর্তেতার দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..