✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায়, মমতাজ বেগমকে সংবর্ধনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৩, | ১৮:৫৯:১৭ |

দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে যাওয়া মুন্সিগঞ্জ পৌরসভার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উত্তর ইসলামপুর গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফয়সাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ইসলামপুর পঞ্চায়েত কমিটির জ্যেষ্ঠ সদস্য দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন পঞ্চায়েত সদস্য শহিদুল্লাহ বেপারী, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উত্তর ইসলামপুর পঞ্চায়েত কমিটির সদস্য গোলজার হোসেন এবং অ্যাডভোকেট সুজন হায়দার জনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বাবা-মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, আর শিক্ষক সেই সন্তানকে জ্ঞানের আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলেন। মমতাজ বেগম দীর্ঘ শিক্ষকতা জীবনে বহু শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তার অনেক শিক্ষার্থী বর্তমানে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে মমতাজ বেগম দিনরাত কাজ করেছেন। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নেও সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজের বেতনের অর্থ ব্যয় করেছেন। বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ না থাকলে কেউ এমনটি করতে পারেন না। তিনি অন্য শিক্ষকদের জন্যও আদর্শ হয়ে থাকবেন।

মমতাজ বেগমের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা ৩২ বছরের বেশি। এর মধ্যে তিনি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন বলেন, ‘মমতাজ বেগম সত্যিকারের একজন মানুষ গড়ার কারিগর। তার অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করছেন। এমন একজন গুণী মানুষকে বিদায় দেওয়া কষ্টের।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার, শহর যুবদলের সাধারণ সম্পাদক রায়হান কবির, সমাজসেবক হাজি নজরুল ইসলাম, হাজি জজমিয়া, শাহজালাল ভূইয়া, মনির হোসেন, যুবদল নেতা বুরজাহান ঢালী, সিরাজ পাঠান প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..