✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

একাদশে ভর্তি শুরু, আবেদন করবেন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০২, | ১৮:৩৯:৩৯ |
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দক্রম অনুযায়ী আবেদন করতে পারবেন। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা বা বাছাই পরীক্ষা নেয়া হবে না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর ফল পরিবর্তিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। ২ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে যাদের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে, তারা আবেদন করতে পারবেন। আর ফল পরিবর্তনের ক্ষেত্রে ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত হওয়ার পর ভর্তি নিশ্চিত করতে ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় পাবেন শিক্ষার্থীরা।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।

ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

আবেদন করতে যেসব তথ্য লাগবে

অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীর প্রয়োজন হবে—

১. এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর

২. রেজিস্ট্রেশন নম্বর

৩. শিক্ষা বোর্ডের নাম

৪. পাসের বছর

৫. সচল মোবাইল নম্বর

৬. পছন্দের কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা

৭. যে বিভাগে ভর্তি হতে চান, সেই বিভাগের তথ্য

কোটা ব্যবস্থা ও নির্বাচন পদ্ধতি

শিক্ষামন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশ আসন নির্ধারিত কোটার জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করুক না কেন, তার প্রাপ্ত জিপিএ, কোটা এবং পছন্দক্রম (Preference List) বিবেচনা করে কেবল একটি মাত্র কলেজে তাকে ভর্তির জন্য নির্বাচিত করা হবে। তবে প্রবাসীদের সন্তান, বিকেএসপির শিক্ষার্থী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা বোর্ডে প্রমাণপত্র জমা দিয়ে ম্যানুয়ালি আবেদনের সুযোগ পাবেন।

আবেদনের ধাপসমূহ

ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না, তাই শিক্ষার্থীদের অবশ্যই অফিশিয়াল পোর্টাল xiclassadmission.gov.bd-তে আবেদন করতে হবে।

ধাপ ১: ফি পরিশোধ

আবেদন করার আগেই ২২০ টাকা ফি জমা দিতে হবে। বিকাশ অ্যাপের ‘Education Fee’ অপশনে গিয়ে ‘XI Class Admission’ সিলেক্ট করে রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, পাসের বছর ও মোবাইল নম্বর দিন। নির্ধারিত ফি স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।

ধাপ ২: অনলাইনে নিবন্ধন ও ড্যাশবোর্ড

ওয়েবসাইট xiclassadmission.gov.bd-তে গিয়ে ‘Sign Up’ অপশনে ক্লিক করুন। এসএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের সন দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। মোবাইলে প্রাপ্ত SMS-এর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

ধাপ ৩: পছন্দক্রম নির্বাচন ও সাবমিট

ড্যাশবোর্ডে গিয়ে কলেজ কোড বা নাম লিখে খুঁজে বের করে সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম অনুসারে সাজিয়ে আবেদন ফাইনাল সাবমিট দিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..