✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এমবাপ্পের গোলে ফের শীর্ষে রিয়াল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২০, | ০৫:২৮:৩৮ |
লা লিগায় হেতাফের মাঠে ১-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচে ব্যবধান গড়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে টেবিলের শীর্ষস্থান ফিরে পেল আলোনসোর দল।
 
পুরো ম্যাচে আধিপত্য দেখানো রিয়াল প্রথম হাফে গোল করতে ব্যর্থ হয়। তবে ৯টি শট নিয়েছিল তারা। স্বাগতিকদের গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় তারা।
 
 
তবে সবকিছু বদলে যায় দ্বিতীয় হাফে। ৭ মিনিটের মধ্যে হেতাফের দুই ফুটবলার লাল কার্ড দেখেন। তার মাঝে একটি গোল হজম করে তারা।
 
 
মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেন হেতাফের অ্যালেন নিয়ম। মাঝমাঠে ভিনিসিউস জুনিয়রকে কনুই দিয়ে ধাক্কা দেয়ায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তার তিন মিনিট পরই গোল পায় রিয়াল। বদলি হিসেবে নামা গিলারের পাস পেয়ে গোল করেন এমবাপ্পে।
 
৮৪তম মিনিটে হেতাফের দ্বিতীয় ফুটবলার লাল কার্ড দেখেন। অ্যালেক্স সানক্রিস ফাউল করেন ভিনিসিউসকে, তাকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের ৭৪তম মিনিটে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি।
 
 
দুই খেলোয়াড় কমতি থাকায় শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি হেতাফে। হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
 
 
৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..