✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনাতেও হাসপাতালে ছুটছেন ট্রুডো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-৩১, | ১৩:০০:৫১ |

করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রথম থেকেই তৎপর উত্তর আমেরিকার দেশ কানাডা। বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের পাশাপাশি সরেজমিনে পরিস্থিতি দেখতে হাসপাতাল বা ক্লিনিকগুলোতে ছুটছেন খোদ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার একটি ক্লিনিক পরিদর্শনের পর ফেসবুকে দেওয়া পোস্টে টিকাদান কর্মসূচি নিয়ে কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে জাস্টিন ট্রুডো বলেন, ‘আজ সকালে অটোয়ায় একটি ক্লিনিক পরিদর্শন করেছিলাম। সেটিসহ সারাদেশে ক্লিনিকগুলোতে বিপুল সংখ্যক মানুষ ভ্যাকসিন নিচ্ছেন। এটি একটি সুসংবাদ। কারণ এর অর্থ আমাদের আরও অধিক সংখ্যক প্রিয়জনরা আরও বেশি নিরাপদ। আমরা সবাই এই মহামারির শেষ দেখার কাছাকাছি রয়েছি। যারা এই টিকাদানের প্রচেষ্টায় সহায়তা করছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আপনারা আমাদের দেশের সর্বকালের বৃহত্তম টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনাদের কঠোর পরিশ্রম আমাদের দৃষ্টি এড়ায়নি।’

এদিকে কানাডার বিভিন্ন প্রদেশে ৫৫ বছরের কম বয়সীদের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ব্যবহার স্থগিতের এক দিনের মাথায় ফাইজার ভ্যাকসিনের আরও পাঁচ মিলিয়ন ডোজ দ্রুত সরবরাহ পাওয়ার ঘোষণা দিয়েছে ট্রুডো প্রশাসন।

উল্লেখ্য, শনাক্তের পরিসংখ্যান অনুযায়ী কানাডার স্থান তালিকার ২৩ নম্বরে। দেশটিতে এখন পর্যন্ত ৯ লাখ ৭৬ হাজার ৫৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ হাজার ৯২৬ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..