✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনাভাইরাসে আক্রান্ত শচীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২৭, | ০৯:০১:৪৯ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তী ও সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। শনিবার (২৭ মার্চ) এক টুইট বার্তায় তিনি নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

শচীন টেন্ডুলকার জানান, তার শরীরে করোনার মৃদু লক্ষণ রয়েছে। বাড়ির অন্যান্য সদস্যদেরও কোভিড পরীক্ষা করা হয়। তবে বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

টুইট বার্তায় তিনি আরো জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজেকে এখন সম্পূর্ণ কোয়ারেন্টাইনে রেখেছেন এবং প্রয়োজনীয় সকল প্রটোবল মেনে চলছেন।

এ সময় পাশে থাকার জন্য স্বাস্থ্যকর্মী ও বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা সমর্থকদের ধন্যবাদ জানান এই কিংবদন্তী ক্রিকেটার।

২০১৩ সালে অবসর নেওয়ার আগে টানা ২৪ বছর ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শচীন টেন্ডুলকার। এই সময়ের মধ্যে টেস্ট ক্রিকেটে তিনি রান করেছেন ১৫ হাজার ৯২১ রান। যা বিশ্বের কোনো ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া সব ফরম্যাট মিলিয়ে করেছেন ১০০টি সেঞ্চুরি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..