ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৩, | ১৪:০২:১১ |

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৮৫ জন, তেজগাঁওয়ে ৫৩ জন, মিরপুরে ১০১ জন, গুলশানে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, গোয়েন্দা বিভাগে ১৭ জন এবং সিটিটিসির অভিযানে ৭ জন রয়েছেন। অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম হেরোইন, তিন পুরিয়া হেরোইন, পাঁচ কেজি ওজনের পিতলের জালি, ছয়টি মোবাইল ফোন, তিনটি চাপাতি, একটি হাতুড়ি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

নিয়াজ মেহেদী আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..