সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘আমি কি চোর?’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৯, | ১৯:৪৬:০৫ |

বহুদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ খেলবে তারই নেতৃত্বে। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক। খুব স্বাভাবিকভাবেই তার দিকে ধেয়ে যায় প্রশ্নবান। মাশরাফি নিজেও বেশ কৌশলী হয়ে সামাল দেন সাংবাদিকদের সব প্রশ্ন। নিজের পড়তি পারফর্মেন্স, চারদিকে সমালোচনার পরেও অবসর নিচ্ছেন না- এ নিয়ে তার কোনো লজ্জাবোধ নেই। ম্যাশের বক্তব্য তিনি তো চুরি করছেন না, লজ্জা কেন হবে?

মাশরাফিকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান সময়ে আপনার পারফর্মেন্স খারাপ। ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পাচ্ছেন না। ২০০১ সালে যখন শুরু করেছিলেন, তারপর এমন খারাপ অবস্থায় পড়েননি। এটা তো আত্মসম্মানের জায়গা। প্রতিপক্ষ এবার জিম্বাবুয়ে, আপনি এই বিষয়গুলো নিয়ে কী ভাবছেন?

প্রশ্ন শুনে অনেকটা বিস্ফোরণ ঘটান মাশরাফি, ‘প্রথম কথা হচ্ছে যে আত্মসম্মান ও লজ্জা, আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা-আত্মসম্মান আমি মিলাইতে পারি না। চারিদিকে এত চুরি-চামারি হচ্ছে, কই কারো তো লজ্জা লাগছে না! আর আমি মাঠে গিয়ে খেলব তাতে লজ্জা লাগবে? আমি কি চোর? উইকেট আমি নাই নিতে পারি, লজ্জা পেতে হবে কেন? আমি কি দেশের হয়ে খেলছি না? নাকি অন্য কোনো দেশের হয়ে খেলছি?’

তিনি আরও বলেন, ‘আমি কি বাংলাদেশের মানুষের বিপক্ষের মানুষ? যে কেউ পারফর্মেন্স নাই করতে পারে, তাকে নিয়ে প্রশ্ন আসতেই পারে। আমি উইকেট পাই না আমার সমালোচনা হতেই পারে। কিন্তু যখন আত্মসম্মানবোধের প্রশ্ন আসে তখন আমি প্রতিবাদ করি। ক্রিকেটের সঙ্গে আত্মসম্মান আসে কীভাবে? আমি কি চোর? এই জিনিসটার সঙ্গে আমি মোটেও একমত না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..