✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভারতের উপহার ১০৯ অ্যাম্বুলেন্সের প্রথম চালান দেশে এসেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২২, | ০৪:৫৬:১২ |

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে উপহার দেয়া লাইফ সাপোর্ট সমৃদ্ধ ১০৯টি অ্যাম্বুলেন্সের প্রথম চালান বেনাপোলে এসে পৌঁছেছে। সোমবার দুপুরে বেনাপোল স্থলবন্দরে উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের আগে ও পরে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলি এসে পৌঁছাবে। ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে।

উত্তরা মোটর্সের কর্মকর্তা জাকারিয়া ইমতিয়াজ জানান, রোববার আসা অ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরের শেডে রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় নেয়া হবে। বাকি ১০৮টি অ্যাম্বুলেন্সও পর্যায়ক্রমে তাদের মাধ্যমে বাংলাদেশে আসবে।

তিনি আরও জানান, উপহার হিসেবে আসা প্রথম অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে আনা অ্যাম্বুলেন্সগুলি বেনাপোলে এসে পৌঁছালে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..