✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৮, | ১৫:০৮:৫২ |

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস, সিভিল অ্যাভিয়েশন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবির প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগেছে।

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করা হয়।

বিমান উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুন সম্পূর্ণ নিভে গেছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করছে।

এ ঘটনায় কোনও নিহতের ঘটনা ঘটেনি। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।

এতে আরও বলা হয়, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

বিস্তারিত আসছে...

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..