✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এ বছর সব ক্রিকেট আয়োজন বঙ্গবন্ধুর নামে: পাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৭, | ১২:৪১:২৫ |

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, চলতি বছর দেশের মাটিতে ঘরোয়া-আন্তর্জাতিক মিলিয়ে সব ক্রিকেট আয়োজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হবে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একামেডি মাঠে বিবিসির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবশর্ষ উদযাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মিরপুরে দিনটি উদযাপন উপলক্ষে বিসিবির উদ্যোগে কোরআন পাঠ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

সেখানে সংবাদ মাধ্যমকে পাপন বলেন, ‘এ বছর দেশের মাটিতে সবগুলো ক্রিকেট আয়োজন বঙ্গবন্ধুর নামে হবে। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যতগুলো টুর্নামেন্ট।’

করোনার কারণে মুজিববর্ষ পরিকল্পনা অনুযায়ী উদযাপন করা যায়নি। বিভিন্ন মন্ত্রণালয়, সংগঠনের মতো বিসিবিরও মুজিববর্ষ নিয়ে পরিকল্পনা ছিল। তার মধ্যে অন্যতম ছিল গত বছরের মার্চে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যে বঙ্গবন্ধুর নামে টি-২০ সিরিজ আয়োজন করা।

কারা কারা ওই টুর্নামেন্টে খেলবেন সেটাও অনেকটা ঠিক হয়ে এসেছিল। কিন্তু গত বছর তো নয়ই চলতি বছরের মার্চেও ওই টুর্নামেন্টে আয়োজন করা সম্ভব হয়নি। তবে মুজিববর্ষের আয়োজন চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বঙ্গবন্ধু এশিয়া ও বিশ্ব একাদশ সিরিজ আয়োজনের ব্যাপারে এখনও তাই আশাবাদি বিসিবি।

এ নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনটা ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা তাই এখনও আশা দেখছি। তবে কোভিড পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সে দিকেও চোখে রাখতে হচ্ছে। আমাদের ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব সিরিজটা আয়োজন করা।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..