✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘ডিভোর্স-এর দেড় বছর পর মাহি বলছেন, ‘বিচ্ছেদ হয়নি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৮, | ১২:৩০:০৮ |

স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে, বছরদেড়েক আগে এমনটা নিজেই জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

এদিকে কয়েক মাস ধরে মাহি রয়েছেন যুক্তরাষ্ট্রে, আর স্বামী রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না। কিছুদিন আগে হঠাৎ করেই নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেন মাহি।


ভালোবাসার ইমোজি দিয়ে সেই ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মাশাআল্লাহ।’ দেড় বছর পর এসে মাহি বলছেন, তার ডিভোর্স হয়নি। 

তাহলে বিচ্ছেদের ঘোষণা কেন দিয়েছিলেন, এমন প্রশ্নে গণমাধ্যমকে মাহিয়া মাহি বলেন, ‘আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।

এর আগে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী রাকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়ে মাহি বলেছিলেন, ‘আমরা দুজনই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনো ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ।

ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।’

 

এদিকে দেড় বছরের ব্যবধানে ডিভোর্স নিয়ে মাহিয়া মাহির দুই ধরনের বক্তব্যে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি বিনোদন অঙ্গনে তাঁর ঘনিষ্ঠজনেরা ধাঁধায় পড়েছেন। কোনো হিসাবে মেলাতে পারছেন না কেউই।

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অপুর সঙ্গে মাহির সেই সংসার টিকেছিল পাঁচ বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী। দেড় বছর আগে ঘোষণা দেন রাকিবের সঙ্গেও তার বিচ্ছেদ হয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..