সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মোদির প্রধান উপদেষ্টার পদত্যাগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৭, | ১২:২২:০৪ |

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টা পিকেসিনহা পদত্যাগ করেছেন।  ব্যক্তিগত সমস্যা দেখিয়ে একপ্রকার হুট করেই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনি তার পদত্যাগপত্র জমাও দিয়েছেন।

এশিয়ানেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়- ঠিক কি  কারণে তাকে সরিয়ে দেওয়া হল তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক শীর্ষস্থানীয় কর্তা জানিয়েছেন পিকে সিনহা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা দিয়েছিল। কাজের প্রবল চাপ থেকে তিনি সরে যেতে চেয়েছিলেন। সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্তা। তিনি আরও বলেন পিকে সিনহা একটা দক্ষ আমলা। তাকে, তার দৃষ্টিভঙ্গী ও কাজের পদ্ধতিও অনেক আমলাই অনুকরণ করেন। 

প্রতিবেদনে আরো বলা হয়- গত বছর এপ্রিল মাস থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে রদবদল হচ্ছিল। পিকে সিনহার প্রস্থান তাতে সর্বশেষ সংযোজন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যলয়ে নতুন ও তরুণদের গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে, সিনহার সরে যাওয়া নিয়ে এখনও পর্যন্ত সরকার কোনও মন্তব্য করেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..