✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না, এখানে টাকার সঙ্গে শরীরটাও যুক্ত হয়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৮, | ১১:২৩:১৩ |

আমাদের ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না, কাস্টিং কাউচ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতার অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়।

ছোট থেকে বড় পর্দা, এমনকি ওয়েবেও চুটিয়ে কাজ করে চলেছেন কণীনিকা। তবে তিনিই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে একবার কাস্টিং কাউচের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তার মা তাকে না করে দিয়েছিলেন।

 

কণীনিকা জানান, কিভাবে এক পরিচালক তাকে ‘একসঙ্গে থাকতে হবে’ প্রস্তাব দিয়ে তিনটি ছবি অফার করেছিল। এমনকী, তিনি না করায় নিজে ফোনও করেছিলেন। 

অভিনেত্রীর কথায়, ‘একবার এক পরিচালক আমাকে ওর তিনটা সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিল এবং তার সঙ্গে আমাকে থাকতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। আমি যখন তাতে না করি, সেই পরিচালক আমাকে ফোন করে বলে, তুই কিন্তু ৫০-এর পর গিয়ে হাত কামড়াবি। আমি ৪০ পেরিয়ে গেছি। আর আমি জানি আমাকে হাত কামড়াতে হবে না কখনো। কারণ আমার কাছে সম্মানটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি জানি আমি কেমন মানুষ’।

কাজের সূত্রে, কণীনিকা বন্দ্যোপাধ্যায়কে এখন দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় কুকিং শো ‘রান্নাঘর’-এ।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..