✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মোসাদের হাতে আটক বায়তুল মোকাদ্দাসের খতিব-ইমাম, পরে মুক্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১১, | ০৯:২৪:০৮ |

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরামা সাইদ সাবরিকে আটকের পর ছেড়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী।

বুধবার জেরুজালেমে তার বাসভবনে ইসরাইলি পুলিশ ও দেশটির গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা হানা দিয়ে তাকে আটক করেছিল। পরে আবার গ্র্যান্ড খতিবকে ছেড়ে দেওয়া হয়।

মুক্তির পরে আনাদোলু এজেন্সিকে শেখ সাবরি জানান, পবিত্র মেরাজের স্মরণে জেরুজালেমের বাব আর-রহমা এলাকায় ধর্মীয় একটি অনুষ্ঠান পরিকল্পনার দায়ে ইসরাইলি বাহিনী তাকে গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালায়।

আল-আকসা মসজিদ কমপ্লেক্সের বাব আর-রহমা ফটকটি বন্ধ করে রেখেছে ইসরাইল।

সাবরি বলেন, তার বিরুদ্ধে ইসরাইলি আদালতের সিদ্ধান্ত লংঘনের অভিযোগ আনা হয়েছে।

এর আগে বুধবার সকালের দিকে দখলদার বাহিনী শেখ সাবরির বাড়িতে হামলা করে এবং ঘরে ঢুকে ব্যাপক তল্লাশি চালিয়ে তাকে আটক করে অজানা গন্তব্যের দিকে নিয়ে যায়।

এর আগেও জুমার খুতবায় দখলদারিত্বের বিষয়ে কথা বলায় শায়খ ইকরিমা সাবেরিকে গ্রেফতার ও সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..