✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দিলু রোডে পাঁচতলা ভবনে আগুন, নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৭, | ১৯:০৫:৩৬ |

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন লক্ষ্মীপুর সদরের মোহাম্মদ উল্লাহর ছেলে আব্দুল কাদের লিটন (৪০) ও শিশু রুশদি (৪) । তিনি ওই ভবনের গ্যারেজের পাশের একটি রুমে থাকতেন ও ভবনটির দ্বিতীয় তলার ক্ল্যাসিক ফ্যাশন ইন্টারন্যাশনালের অফিস সহকারী হিসেবে কাজ করতেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল অপারেটর বাবুল এ তথ্য নিশ্চিত করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দ্ইুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজন ধোয়ায় অসুস্থ হয়ে ঢামেক হাসপাতলে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অগ্নিকাণ্ডে নিহত এক শিশুসহ তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..