✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ১৮:২৭:১৯ |

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মানুষের জন্য জরুরি সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রমে প্রায় ৮৮৩ দশমিক ৬ মিলিয়ন ইউরো (প্রায় ১০০ কোটি মার্কিন ডলার) বরাদ্দের একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। খবর আল-জাজিরার।

‘টিম গাজা ইনিশিয়েটিভ’ নামে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয় বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ফিলিস্তিন দাতা গোষ্ঠীর বৈঠকে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, যুদ্ধের ক্ষয়ক্ষতিতে বিপর্যস্ত গাজা উপত্যকার মানুষের জন্য চলমান এবং পরিকল্পিত প্রাথমিক পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে এ উদ্যোগ সহায়তা দেবে।

এই উদ্যোগে ইউরোপের ১২টি দেশের পাশাপাশি জাপান, বিশ্বব্যাংক এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক অংশ নিয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক শীর্ষ প্রতিনিধি কাজা কালাস এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি জনগণের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য অংশীদার হলো ইউরোপীয় ইউনিয়ন।

তিনি আরও বলেন, গাজার মানুষের মৌলিক চাহিদা পূরণ, পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে ধারাবাহিক আর্থিক সহায়তা প্রয়োজন। পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া ফিলিস্তিনিদের নেতৃত্বেই এগিয়ে নিতে হবে। তবে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সমর্থন অপরিহার্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..