✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে প্রাণঘাতী ইবোলা, ৬০০ মানুষের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ১৩:৪৯:৩০ |

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৭৫৯ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে।

মহামারির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশটির পূর্বাঞ্চলীয় ইটুরি প্রদেশে। সেখানে বকেয়া বেতন-ভাতা না পাওয়ার প্রতিবাদে স্বাস্থ্যকর্মীসহ প্রাথমিক পর্যায়ের অনেক কর্মী চাকরি ছেড়ে দিচ্ছেন। জাতীয় ও প্রাদেশিক সরকারের কাছে পাঠানো এক সরকারি বিজ্ঞপ্তিতে বেতন পরিশোধ না হলে ধর্মঘটেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এপিকে (এপি) কয়েকজন স্বাস্থ্যকর্মী জানান, গত ১৫ মে ইবোলার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে তারা কোনো বেতন বা ঝুঁকি ভাতা পাননি। সীমিত সরঞ্জাম নিয়ে কাজ করলেও কর্তৃপক্ষ তাদের সঙ্গে অযৌক্তিক আচরণ করছে বলেও অভিযোগ করেন তারা।

ইটুরি প্রদেশের রাজধানী বুনিয়ার মহামারি পর্যবেক্ষণ কমিটির সদস্য ডা. বিয়েনসি কানো বলেন, ইবোলা প্রাদুর্ভাব ঘোষণার পর থেকেই স্বাস্থ্যকর্মীরা তাদের প্রাপ্য বেতন ও ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চলমান প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলার বুনডিবুগিও স্ট্রেইনের বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন নেই। যদিও এই ধরনটি অন্যান্য ইবোলা স্ট্রেইনের তুলনায় তুলনামূলক কম প্রাণঘাতী, তবু কার্যকর প্রতিরোধব্যবস্থা না থাকায় পরিস্থিতি মোকাবিলা আরও কঠিন হয়ে উঠেছে।

তথ্য সূত্র- আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..