✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যুদ্ধে ইরানের গবেষণা অবকাঠামোয় ৩০ কোটি ডলারের ক্ষতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ১৩:১৪:৩৬ |

সাম্প্রতিক যুদ্ধের কারণে ইরানের গবেষণা অবকাঠামোর প্রায় ৩০ কোটি (৩০০ মিলিয়ন) মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক উপ-প্রেসিডেন্ট হোসেইন আফশিন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে আফশিন বলেন, ইরান এমন বিভিন্ন উদীয়মান প্রযুক্তি নিয়ে গবেষণা করছিল, যেগুলোর কোনো সামরিক ব্যবহার ছিল না। তবুও প্রতিপক্ষ দেশটির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে। তিনি বলেন, "তারা আমাদের গবেষণা অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। তবে আমরা আরও শক্তিশালীভাবে তা পুনর্গঠন করব।"

হোসেইন আফশিন জানান, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অগ্রগতিকে জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে দেখছে ইরান। তার ভাষায়, "আমরা বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হতে চাই। কারণ, যে দেশ এ খাতে বিনিয়োগ করবে, ভবিষ্যতে তারাই নেতৃত্ব দেবে।"

তিনি আরও বলেন, যুদ্ধের কারণে গবেষণা অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হলেও দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের অগ্রযাত্রা থেমে থাকবে না। ক্ষতিগ্রস্ত গবেষণা কেন্দ্র ও অবকাঠামো পুনর্নির্মাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

সূত্র : ডন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..