✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনা টিকা ছাড়া হজে যাওয়া যাবে না: সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-০২, | ১২:৫৫:৪৮ |

এ বছর হজ পালনকারীদের জন্য কোভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক করতে যাচ্ছে সৌদি সরকার। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে দেশটির একটি স্থানীয় সংবাদপত্র।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ এই বছরের পবিত্র হজ্বে অংশ নেওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ এর টিকা নেয়ার বিষযটি মূল শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। যারা টিকা নেবেন না তারা এ বছর হজে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়।

মন্ত্রীর নির্দেশনা সম্বলিত প্রজ্ঞাপনকে উদ্ধৃত করে প্রকাশিত ওই সংবাদে বলা হয়, হজের সময় মানুষকে স্বাস্থ্যসেবা দিতে জনবল সরবরাহরে জন্য দ্রুত প্রস্তুতি নিতেও মন্ত্রী আহ্বান জানান। হজ পালনকারীদের কোভিড-১৯ র সংক্রমণ থেকে মুক্ত রাখতে পদক্ষেপ গ্রহণে একটি কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছেন ডা. আল রাবিয়াহ।

যদিও এই বছরের জুলাই মাসে হজের অংশ নেওয়ার বিষয়টি এখনও পরিষ্কার নয়। করোনা ভাইরাস মোকাবিলায় সীমিত সংখ্যক সৌদি এবং দেশটিতে অবস্থানরত বিদেশি মুসলিমদের অংশগ্রহণে গত বছর হজ পালন করা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..