✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এপ্রিলের চুক্তির পর ইরানে ‘সবচেয়ে বড়’ মার্কিন হামলা, যুদ্ধবিরতি সংকটাপন্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৪:১৬:২৭ |

গত ১৭ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। কিন্তু এক মাস না যেতেই ছোট ছোট হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল রাতে ইরানের প্রায় ৮০টি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে যুক্তরাষ্ট্রের ৮৫টি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। বিশেষজ্ঞরা এটিকে উত্তেজনার বড় বৃদ্ধি হিসেবে দেখছেন।

ইরানের তেহরান থেকে পাওয়া খবর অনুযায়ী, রাতে মার্কিন বাহিনী ইরানের অন্তত তিনটি শহরে হামলা করেছে। এর মধ্যে কেশম দ্বীপে ৭টি এবং হরমুজ প্রণালি সংলগ্ন সিরিক শহরে ৬টি জায়গায় আঘাত হানা হয়েছে। বন্দর আব্বাসে টেলিযোগাযোগ টাওয়ারসহ ১০টি স্থাপনায় হামলা হয়েছে। এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরানি সামরিক স্থাপনায় এটিই সবচেয়ে বড় মার্কিন হামলা।

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই হামলাকে চুক্তির ‘বড় লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমেরিকা হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করছে, তেলের ওপর ফের নিষেধাজ্ঞা দিচ্ছে এবং ইসরায়েল লেবাননে চুক্তি ভাঙছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জোর খাটানোর যুগ শেষ হয়ে গেছে। এসব চাপে কোনো লাভ হবে না।

অন্যদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনের সালমান বন্দরে মার্কিন পঞ্চম নৌবহর এবং কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে হামলা করেছে। এছাড়া দক্ষিণ ইরানে একটি মার্কিন এমকিউ-৯ (MQ-9) ড্রোনও ভূপাতিত করেছে তারা।

এদিকে, ন্যাটো মহাসচিব মার্ক রুট্টে মার্কিন হামলাকে সমর্থন করেছেন। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের আগে তিনি বলেন, ইরান চুক্তি ভাঙায় যুক্তরাষ্ট্রের এই কঠোর হামলা ‘অত্যন্ত জরুরি’ ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..